সন্তান প্রসবের পর পর সেক্স করার অনুমতি দেন না চিকিৎসকরা। বিশেষ করে
প্রথমবার সন্তান জন্ম দেওয়া মায়েদের এ ব্যাপারে অনেকবেশি সচেতন থাকা
প্রয়োজন। নর্মাল ডেলিভারি হলে, বেশ কয়েকটা সপ্তাহ বিরতি প্রয়োজন।
কেননা, সন্তান প্রসবের সময় যৌনাঙ্গের নালীর টিশু ছিন্নভিন্ন হয়ে যায়। সন্তানের হাতে-পায়ের নখে কেটেও যায়। সেই ক্ষত সারতে সময় লাগে। অন্যদিকে সিজ়েরিয়ান পদ্ধতিতে প্রসব হলে, তলপেটের ক্ষত সারতে চায় না। সেক্ষেত্রেও অপেক্ষা করা দরকার।
স্ত্রীরোগবিশেষজ্ঞদের মত, সন্তান প্রসবের পর অন্ততপক্ষে ৬ সপ্তাহ সেক্স করা উচিত না। এসময় মায়ের শরীরে হরমোন নিঃসরণে বিপুল পরিবর্তন আসে। শরীর সেক্সের জন্য তৈরি হয় না। কিন্তু ৬ সপ্তাহ পর থেকে শরীর আবার আগের জায়গায় ফিরে যেতে শুরু করে। যৌনাঙ্গ ও তলপেটের ক্ষত সারতে থাকে।
সন্তানধারণ ও প্রসবের আগে সেক্স লাইফ অনেকবেশি আনন্দদায়ক মনে হয়, কারণ তখন মায়ের শারীরিক অবস্থার কথা কারোর মাথাতেই থাকে না। কিন্তু সন্তান জন্মানোর পর, পুরুষকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।
সেক্স করা যাবে ৬ সপ্তাহ পর থেকেই। তাও যদি প্রসবের সময় কোনও ধরনের জটিলতা না থাকে। না হলে অপেক্ষা করতে হবে আরও ৩ মাস।
শুরুর প্রথম কয়েক সপ্তাহ প্রতিদিন সেক্স করা উচিত নয়। সপ্তাহে ১-২বারই যথেষ্ট। মনে রাখবেন, যৌনাঙ্গের নালী ও তলপেটের ক্ষত সেরে গেলেও, জরায়ুর ক্ষত সারতে সময় দেওয়া প্রয়োজন।
আরও একটা কথা বলা জরুরি, বিবাহিত জীবনে যৌনতায় সব সময় ফিট থাকতে নিচের খাদ্যগুলি নিয়মিত গ্রহণ করুন।
ডিম, দুধ, মধু, কলিজা, জয়ফল, রসুন, চিনা বাদাম।
লাইফস্টাইল ডেস্ক, সূত্র: ইন্ডিয়া ডটকম