আসছে নকিয়ার অ্যান্ড্রোয়েডচালিত ফ্ল্যাগশিপ ফোন। মূলত আইফোন ও স্যামসাং
গ্যালাক্সি এস ৮ এর সঙ্গে প্রতিযোগীতায় নামতেই নকিয়ার নতুন এই ফোন আসছে
বাজারে।
ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবালের তৈরি নকিয়া ব্র্যান্ডের ‘পি১’ নামের স্মার্টফোনটির ঘোষণা আসতে পারে স্পেনের বার্সেলোনায় চলতি মাসেই অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।
সম্প্রতি নকিয়া ৬ নামের একটি স্মার্টফোন বাজারে এসেই ভালো সাড়া ফেলেছে। চীনে বিক্রি শুরুর মিনিটখানেকের মাথায় ফোনটির সব ইউনিট বিক্রি হয়ে যায়।
এবারের মোবাইল কংগ্রেস উপলক্ষে নকিয়া পি১ স্মার্টফোন বাজারে ছাড়তে পারে। স্মার্টফোনটি নিয়ে তৈরি কনসেপ্ট ভিডিওর তথ্য থেকে অনুমান করা যায়, এটি ধাতব কাঠামোর অ্যান্ড্রোয়েড ফোন। এর ডানে থাকবে ভলিউম পাওয়ার ও বাটন এবং বামে থাকবে হাইব্রিড ডুয়াল সিম স্লট।
এতে থাকতে পারে, স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি ও ছয় জিবি র্যাম, ৫ দশমিক ৩ ইঞ্চি ফুল এইচডি বা কিউএইচডি স্ক্রিন। ফোনটির ব্যাটারি হবে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের।
পি১ স্মার্টফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ, এই দুটো সংস্করণ নিয়ে বাজারে আসতে পারে। এর একটি মডেলের দাম হবে ৮০০ মার্কিন ডলার এবং আরেকটির ৯৫০ মার্কিন ডলার দাম হতে পারে। রুপালি, কালো ও রোজগোল্ড রঙে পাওয়া যাবে এটি। তবে শুরুতেই চীনের বাজারে আসবে ফোনটি। তারপর অন্যান্য দেশেও ছাড়া হবে।